Monday, July 6, 2026
বাড়িখবররাজ্যপুলিশের জালে নন্দননগরের পলাতক নেশা কারবারের মাস্টারমাইন্ড

পুলিশের জালে নন্দননগরের পলাতক নেশা কারবারের মাস্টারমাইন্ড

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল নেশা কারবারে অভিযুক্ত অভিজিৎ সরকার। নন্দননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ। আগামীকাল তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।

দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে নন্দননগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে নেশা কারবারে অভিযুক্ত অভিজিৎ সরকারকে। এনসিসি থানার পুলিশের দাবি, গত ২১ মে ২০২৬ তারিখে নন্দননগরে অভিজিৎ সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কিছু পরিমাণ শুকনো গাঁজা এবং ব্রাউন সুগার।

তল্লাশির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিজিৎ সরকার। ওই সময় বাড়িতে থাকা তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে আজ নন্দননগর এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ।

ধৃতকে আগামীকাল আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানাবে তদন্তকারী দল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য