ছেলের হাতে বাবা-মায়ের নির্যাতনের ঘটনা নতুন নয়। কখনও ছেলের হাতে, কখনও পুত্রবধূর হাতে বৃদ্ধ-বৃদ্ধাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে এসেছে। তবে এবার সেই তালিকায় যোগ হলো আরও এক উদ্বেগজনক অভিযোগ—নাতনির হাতে নির্যাতিত এক বৃদ্ধা।
অভিযোগ, আদর্শ কলোনির বাসিন্দা প্রায় ৭০ বছর বয়সী মায়া রানী রায় দীর্ঘদিন ধরে নাতনি মন্টি মালাকারের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার। অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা।
বৃদ্ধার দাবি, নাতনির দুর্ব্যবহারে তাঁর স্বাভাবিক জীবনযাপন কার্যত অসম্ভব হয়ে উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি।
পরিবারের ভেতরেই যদি প্রবীণরা নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। মায়া রানী রায়ের অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এখন দেখার, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।



