শিক্ষাক্ষেত্রে মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে উদ্যোগী হলো নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি। সমিতির উদ্যোগে ১৮তম বীর বল্লভ সাহা মেধাবৃত্ত প্রদান-২০২৬অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে।
প্রেস ক্লাবে অনুষ্ঠিত হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় প্রথম ১০ জন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১৩ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা নিখিল ত্রিপুরা শিক্ষক সমিতি। অনুষ্ঠানে কৃতিদের হাতে স্মারক (মেমেন্টো) তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ সাহা-সহ সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল করতে উৎসাহিত করবে এবং শিক্ষার প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।



