Sunday, July 5, 2026
বাড়িখবররাজ্যনরসিংগড় আইন কলেজ পরিদর্শন সি আই টিউর

নরসিংগড় আইন কলেজ পরিদর্শন সি আই টিউর

নরসিংগড়ে আইন কলেজের নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। নির্মাণ শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সেফটি সরঞ্জাম ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ করেছে সি আই টি ইউ।

রবিবার নরসিংগড়ের আইন কলেজের নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে এই অভিযোগ করেন সি আই টি ইউ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল রায়। তাঁর দাবি, নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সেফটি গিয়ার ও নিরাপত্তা ব্যবস্থা নেই, যা শ্রম আইন ও নিরাপত্তা বিধির পরিপন্থী। এদিন তাঁর সঙ্গে নির্মাণস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন দুই বিধায়ক সুদীপ সরকার এবং নয়ন সরকার। তাঁরা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তবে এই অভিযোগের বিষয়ে নির্মাণকারী সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য