Saturday, July 4, 2026
বাড়িখবররাজ্যজনজাতিদের বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডি ওয়াই এফ আই এর

জনজাতিদের বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডি ওয়াই এফ আই এর

আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার জনজাতিদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল ডিওয়াইএফআই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। শনিবার আগরতলার ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বিজেপি সরকারের বিরুদ্ধে আদিবাসী সমাজকে বঞ্চিত করার অভিযোগ তুলে সরব হন সংগঠনের নেতৃত্ব।

Vo
শনিবার ছাত্র-যুব ভবনে অনুষ্ঠিত ডিওয়াইএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির বৈঠকে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার জনজাতিদের বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংবিধানিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য, পাশাপাশি ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর রাজ্য নেতৃত্ব।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমঘ্নরাজ ভট্টাচার্য অভিযোগ করেন, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আদিবাসী সমাজের উপর আক্রমণ ও বঞ্চনা বেড়েছে। তাঁর দাবি, সংবিধানে আদিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের যে বিধান রয়েছে, বর্তমান সরকার তা কার্যকরভাবে বাস্তবায়ন করছে না।

তিনি আরও বলেন, আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করতে গণআন্দোলন আরও জোরদার করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য