Friday, July 3, 2026
বাড়িখবররাজ্যরৌদ্রিকের পাশে দাঁড়ালেন বাম বিধায়ক সুদীপ সরকার

রৌদ্রিকের পাশে দাঁড়ালেন বাম বিধায়ক সুদীপ সরকার

আগরতলার অনঙ্গনগর বৈশ্যপাড়ার মাত্র তিন বছরের শিশু রোদ্রিক সরকার আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। লিভারের জটিল রোগে আক্রান্ত এই শিশুর উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বহিরাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা শুরু করতে পারছে না পরিবার। এই পরিস্থিতিতে সাহায্যের আবেদন জানানো হয়েছে সমাজের সকল স্তরের মানুষের কাছে।

মাত্র তিন বছর বয়সেই মরণব্যাধির সঙ্গে লড়াই করছে অনঙ্গনগর বৈশ্যপাড়ার বাসিন্দা রোদ্রিক সরকার। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছে সে। রাজ্যের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বহিরাজ্যে রেফার করা হয়েছে। চিকিৎসকদের মতে, দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। কিন্তু শ্রমজীবী বাবা রাজীব সরকারের পক্ষে বিপুল চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। ফলে অসহায় পরিবারটি এখন সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতার অপেক্ষায় রয়েছে। এমন কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন চার বড়জলা কেন্দ্রের বাম বিধায়ক সুদীপ সরকার। তিনি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং রোদ্রিকের চিকিৎসার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। একটি শিশুর জীবন বাঁচাতে এখন প্রয়োজন সকলের আন্তরিক সহযোগিতা। মানবিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টাই পারে ছোট্ট রোদ্রিককে নতুন জীবনের স্বপ্ন দেখাতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য