Thursday, July 2, 2026
বাড়িখবররাজ্যমাদক অপব্যবহার এর ওপর সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত টাউনহলে

মাদক অপব্যবহার এর ওপর সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত টাউনহলে

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর।

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার টাউন হলে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এক সচেতনতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস এবং পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।

মন্ত্রী টিঙ্কু রায়সহ উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এছাড়াও, মাদকদ্রব্যের বর্তমান পরিস্থিতি এবং এই সমস্যা মোকাবিলায় রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরে একটি বিস্তারিত উপস্থাপনা করে মাদক দমন শাখা, অপরাধ শাখা।অনুষ্ঠান থেকে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার এবং সম্মিলিতভাবে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য