Monday, July 13, 2026
বাড়িখবররাজ্যরাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতে স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতে স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিদপ্তরে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। বিশেষ করে জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং প্রসূতি মায়েদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আজ স্বাস্থ্য দপ্তরের অধিদপ্তরে একটি ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলের অভিযোগ, রাজ্যের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে প্রসূতি মায়েরা, নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। সংগঠনের দাবি, জিবি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি চিকিৎসা পরিকাঠামোর আরও উন্নয়ন করতে হবে। প্রসূতি বিভাগে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত শয্যার ব্যবস্থা এবং মা ও নবজাতকের জন্য মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। ডেপুটেশন শেষে সংগঠনের নেতৃত্ব জানায়, রাজ্য সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়ন করবে এবং প্রসূতি মায়েদের যাতে কোনো ধরনের কষ্ট ছাড়াই সঠিক ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা পাওয়া নিশ্চিত হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য