Saturday, June 27, 2026
বাড়িখবররাজ্যসরকারের বিভিন্ন নীতির সমালোচনায় সরব ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা

সরকারের বিভিন্ন নীতির সমালোচনায় সরব ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা

ত্রিপুরায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। এই সভা থেকে বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনায় সরব হন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বা।

ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি, এইচ বি রোডের আহ্বানে শনিবার স্টুডেন্ট হেলথ হোমে আয়োজন করা হয় বর্তমান পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বা-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুভাষ লাম্বা বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও শিক্ষক-কর্মচারীদের সমস্যা মোকাবিলার পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কর্মচারীদের একাধিক দাবি উপেক্ষিত হচ্ছে এবং তাদের স্বার্থ রক্ষায় বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজন রয়েছে। পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের দাবি আদায়ে সংগঠিত হওয়ার আহ্বানও জানান তিনি।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি, অধিকার এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।আলোচনা সভা থেকে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন বক্তারা। সভায় উত্থাপিত বিভিন্ন দাবি ও বক্তব্য আগামী দিনে আন্দোলনের কর্মসূচিতে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য