Thursday, June 11, 2026
বাড়িখবররাজ্যশিশু শ্রমের বিরুদ্ধে আবারো বড়সড় সাফল্য শ্রম দপ্তরের

শিশু শ্রমের বিরুদ্ধে আবারো বড়সড় সাফল্য শ্রম দপ্তরের

শিশুশ্রমের বিরুদ্ধে আরও এক বড়সড় অভিযানে সাফল্য পেল শ্রম দপ্তর। শ্রম দপ্তর ও ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের যৌথ উদ্যোগে বটতলা এলাকার সত্যনারায়ণ রেস্টুরেন্ট এবং আখাউড়া রোডস্থিত রাধা কৃষ্ণ সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে দুই নাবালক শিশুকে উদ্ধার করা হয়েছে।

শিশুশ্রম রোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে শ্রম দপ্তর ও ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের যৌথ টিম এদিন বটতলা এলাকার সত্যনারায়ণ রেস্টুরেন্ট এবং আখাউড়া রোডস্থিত রাধা কৃষ্ণ সার্ভিসিং সেন্টারে অভিযান চালায়। অভিযানে ওই দুই প্রতিষ্ঠান থেকে দুই কমবয়সি শিশুকে উদ্ধার করা হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস। তিনি জানান, শিশুদের শ্রমে নিয়োজিত করা আইনত দণ্ডনীয় অপরাধ। শিশু শ্রম আইনে দোষী প্রমাণিত হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য