Monday, April 20, 2026
বাড়িখবররাজ্যমথার ভয়ে ভগৎ সিং যুব আবাসে আশ্রিত বিজেপি কর্মীদের দেখতে যান প্রদেশ...

মথার ভয়ে ভগৎ সিং যুব আবাসে আশ্রিত বিজেপি কর্মীদের দেখতে যান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। অভিযোগ, ফলাফলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলার শিকার হচ্ছেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার খোঁজে বেশ কয়েকজন আক্রান্ত ব্যক্তি আশ্রয় নিয়েছেন আগরতলার ভগৎ সিং যুব আবাসে। সূত্রের খবর, হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগে তারা বাধ্য হয়েই এই যুব আবাসে আশ্রয় নিয়েছেন বলে জানান।

এদিন আক্রান্তদের সঙ্গে দেখা করতে ভগৎ সিং যুব আবাসে যান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী এবং বিধায়িকা কল্যাণী রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা আক্রান্তদের শারীরিক অবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাজীব ভট্টাচার্যী বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।” অন্যদিকে, কল্যাণী রায়ও আক্রান্তদের সাহস জোগান এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য