পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানে গবেষণার সাম্প্রতিক প্রবণতা শীর্ষক এক জাতীয় সেমিনারের আয়োজন করেছে রাজধানীর মহিলা মহাবিদ্যালয় ।মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা এবং রসায়ন শাখা যৌথ উদ্যোগে এই জাতীয় কর্মশালার উদ্যোগ গ্রহণ করা হয় ।কর্মশালায় রাজ্য এবং দেশের বিভিন্ন স্কলাররা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন ।এদিন এই জাতীয় কর্মশালার সাংগঠনিক সম্পাদক ডক্টর সুব্রত দেব এই সংবাদ জানান ।তিনি জানান ,রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তর ,রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অর্থানুকূল্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে ।এই কর্মশালা মূলত একটি প্লাটফর্ম ।এই প্লাটফর্মে রাজ্য এবং দেশের নামকরা পদার্থবিদ এবং রসায়নবিদদের একত্রিত করা হয়েছে ।সংশ্লিষ্ট দুই বিভাগের ছাত্র-ছাত্রীদের আগামী দিনে গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধ্যাপক সুব্রত দেব আরো জানান, ছাত্রছাত্রীরা উপকৃত হলেই দেশ লাভবান হবে ।রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় থেকে রসায়ন এবং পদার্থবিদ্যার ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।



