শীর্ষ আদালতের রায়কে মান্যতা দেওয়ার পরিপ্রেক্ষিতেই রাজ্যে ওবিসি সংরক্ষণ নীতি চালু করা যাচ্ছে না ।মঙ্গলবার প্রজ্ঞা ভবনে ডক্টর বি আর আম্বেদকর স্মারক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা জানান মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকার শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নীতি লাগু করলেও রাজ্যে কেন তা লাগু করা যাচ্ছে না সেই সম্পর্কে স্পষ্টিকরণ দিলেন মুখ্যমন্ত্রী ।মঙ্গলবার প্রজ্ঞা ভবনে ডক্টর বি আর আম্বেদকর স্মারক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,কেন্দ্রে এসটি সংরক্ষণ রয়েছে ৭.৫%, এস সি সংরক্ষণ রয়েছে ১৫% এবং ওবিসি সংরক্ষণ রয়েছে ২৭ শতাংশ ।এসি, এসটি এবং ওবিসি- সবমিলিয়ে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ রয়েছে ৪৯ দশমিক ৫ শতাংশ। ত্রিপুরায় এসটি সংরক্ষণ রয়েছে ৩১ শতাংশ ,এস সি সংরক্ষণ রয়েছে ১৭ শতাংশ। এসসি এবং এস টি এই দুই সম্প্রদায় মিলে রাজ্যে সংরক্ষণ রয়েছে ৪৮%। মুখ্যমন্ত্রী বলেন, সংরক্ষণ নীতির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে ।যে রায় স্পষ্ট বলা হয়েছে ,কেন্দ্র বা রাজ্য কোথাও ৫০ শতাংশের উপর সংরক্ষণ নীতি চালু করা যাবে না। সুপ্রিম কোর্টের এই ধরনের নির্দেশ থাকায় রাজ্যে ওবিসি সংরক্ষণ নীতি চালু করা যাচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা ,ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ , অধিকর্তা নির্মল অধিকারি, সচিব তাপস রায় সহ অন্যান্যরা।



