Friday, October 23, 2026
বাড়িখবররাজ্যশুরু হল পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র জমা

শুরু হল পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র জমা

বেজে গেলো অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পূর্বেই শাসক বিজেপি পশ্চিম ত্রিপুরা আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করে বিরোধীদের পেছনে ফেলে প্রচারে এগিয়ে রয়েছেন। এর মধ্যে বুধবার থেকে শুরু হল পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া।বুধবার প্রথম দিনে পশ্চিম ত্রিপুরা আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মিলন পদ মুড়াসিং।এ বিষয়ে জেলা নির্বাচন আধিকারিক ডা. বিশাল কুমার জানিয়েছেন, আজ থেকে মনোয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে। মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিন ২৭ মার্চ। সকাল ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য