Wednesday, May 6, 2026
বাড়িখবররাজ্যনিজেকে নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস ও নিয়ন্ত্রণে থাকে - বক্তা মেয়র দীপক মজুমদার

নিজেকে নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস ও নিয়ন্ত্রণে থাকে – বক্তা মেয়র দীপক মজুমদার

নিজেকে নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চলতে হবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। রবিবার জাতীয় স্বাস্থ্য মিশন ও মা উষা চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বিষয়ক সচেতনতা শিবির এবং রোগ নির্ণয় শিবিরের উদ্বোধন করে এমনটাই বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মা ঊষা চেরিটেবল ট্রাস্টের পক্ষে ডাঃ সুশান্ত রায় বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা শিবিরের আয়োজন করে থাকেন। রবিবার ছিল ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ বিষয়ক সচেতনতা শিবির। ট্রাস্টের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মেয়র। তিনি বলেন, রাজ্যে রয়েছেন প্রচুর ডায়াবেটিক রোগী। তাই এই ধরনের স্বাস্থ্য শিবিরের ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য