Friday, June 26, 2026
বাড়িখবরখেলাত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রাজ্যের ক্রীড়া জগতের কৃতি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে বর্ষসেরা খেলোয়াড়দের সম্মানিত করার পাশাপাশি প্রদান করা হয় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।

আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের (টিএসজেসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় রাজ্যের প্রবীণ বডি বিল্ডার, ক্রীড়া সংগঠক এবং ভারোত্তোলন ও জিমন্যাস্টিক্স সংস্থার দীর্ঘদিনের সম্পাদক দিলীপ ভট্টাচার্যকে। এছাড়াও টিএসজেসির নির্বাচনে বিভিন্ন বিভাগে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত হন জিমন্যাস্টিক্সে শ্রেয়াংশী রায়, ফুটবলে পারভেজ ভূঁইয়া, ক্রিকেটে রিজু সাহা, জুডোতে রিকসন দেববর্মা, দাবায় শাক্য সিংহ মোদক এবং বডি বিল্ডিংয়ে ডা. বিশাল সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন জিমন্যাস্ট মন্টু দেবনাথ, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী, স্পোর্টস জার্নালিস্টস ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি তথা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সরযূ চক্রবর্তী-সহ ক্রীড়া ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, খেলোয়াড়দের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামী প্রজন্মকে ক্রীড়ার প্রতি আরও উৎসাহিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য