Saturday, November 28, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াইতে ভোটে সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে খোয়াই পুরসভা নির্বাচন থেকে সরে দাঁড়াল...

খোয়াইতে ভোটে সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে খোয়াই পুরসভা নির্বাচন থেকে সরে দাঁড়াল সিপি আই এম এই বিষয়ে ধিক্কার জানিয়ে প্রেস মিট খোয়াই মন্ডলের।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭ শে নভেম্বর…..খোয়াইতে ভোটে সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে পুরসভা নির্বাচন থেকে সরে দাঁড়াল সিপি আই এম দল।এই বিষয়ে ধিক্কার জানিয়ে প্রেস মিট খোয়াই মন্ডলের।পুর পরিষদের নির্বাচনের দিন দুপুরে প্রথম প্রেস মিট করেন পি আই এম দলের বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি বলেন শাসক দল বহিরাগত এনে বিরোধী প্রার্থী ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি এও বলেন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল সিপি আই এম দল। শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে দলের খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানান বিধায়ক নির্মল বিশ্বাস। শাসক দলের বিরুদ্ধে বহিরাগত এনে বিরোধী প্রার্থী, পোলিং এজেন্ট এবং সাধারণ ভোটারদের ভয় দেখানোর গুরুতর অভিযোগ তুলেন তিনি।নির্মল বিশ্বাসের অভিযোগ, নির্বাচনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই খোয়াই শহরের বিভিন্ন ওয়ার্ডে বহিরাগতদের জড়ো করা হয়েছে। তাঁদের দিয়ে সিপি আই এমের প্রার্থী, সম্ভাব্য পোলিং এজেন্ট, দলীয় কর্মী ও সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। এমন পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে বিরোধী দলের কেউ ভোটকেন্দ্রে যাওয়ার সাহস না পান।
তিনি এও বলেন, শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে দলের প্রার্থী ও পোলিং এজেন্টরা নিজেদের ভোটকেন্দ্রে পৌঁছতে বাধার সম্মুখীন হন। পরিস্থিতি বিবেচনা করে তিনি নিজেই ১৪ নম্বর ওয়ার্ডের গণকী এলাকার প্রার্থী ও পোলিং এজেন্টকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছে দেন। পরে খোয়াই বয়েজ স্কুলের তিনটি ভোটকেন্দ্রেও দলের প্রার্থী ও এজেন্টদের পৌঁছে দিয়ে লালছড়ার ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের উদ্দেশে রওনা হন।বিধায়কের বক্তব্য, লালছড়া এলাকাকে আগে থেকেই অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনকে লিখিত এবং মৌখিকভাবে জানানো হয়েছিল। সেখানে যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করারও আবেদন জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার সকালে সেখানে যাওয়ার পথে খোয়াই কলেজ সংলগ্ন এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল উনার পথ আটকে দেয় বলে অভিযোগ করেন।
বিধায়ক নির্মল বিশ্বাসের দাবি, ওই দলে বহিরাগতদের পাশাপাশি শাসক দলের স্থানীয় লোকজনও ছিল। প্রায় ১৫ মিনিট উনাকে আটকে রাখা হয়। সেই সময় উনাকে হুমকি ও গালিগালাজ এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টাও করা হয় বলে তিনি জানান। ঘটনাস্থলে মাত্র চার-পাঁচজন মহিলা পুলিশকর্মী উপস্থিত ছিলেন। পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তাঁরাও কার্যত অসহায় ছিলেন বলে অভিযোগ করেন তিনি।এখানেই শেষ নয়, ৪ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী ও পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রে ঢোকার সময় তাঁদের বাধা দেওয়া হয় এবং ভোটার তালিকা-সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পূর্ণিমা স্কুল, গার্লস স্কুল-সহ বিভিন্ন ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তায় এবং মোড়ে মোড়ে লোকজন দাঁড় করিয়ে সাধারণ ভোটারদেরও বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।নির্মল বিশ্বাস আরও অভিযোগ করেন, ১১ ও ১৫ নম্বর ওয়ার্ডের সিপি আই এম প্রার্থীদের ভোটকেন্দ্রে যাওয়ার পথে আক্রমণ করা হয়েছে। বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের পক্ষে অবস্থান করা অসম্ভব হয়ে পড়ায় তাঁদের প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে দল।নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। উনার বক্তব্য, পরিস্থিতি সম্পর্কে বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। দলের একটি প্রতিনিধি দল রিটার্নিং অফিসার ও নির্বাচনী পর্যবেক্ষকের কাছে লিখিতভাবে নির্ভয়ে ভোটদানের পরিবেশ নিশ্চিত করার দাবি জানালেও কোনও সন্তোষজনক আশ্বাস মেলেনি। এমনকি সাধারণ ভোটার ও দলীয় প্রার্থীরা পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের ফোন করেও অনেক ক্ষেত্রে সাড়া পাননি বলে অভিযোগ বিধায়কের।তিনি আরও জানান, দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত চার-পাঁচটি ওয়ার্ডে কিছু সাধারণ মানুষ সাহস করে ভোট দিতে পেরেছিলেন। কিন্তু তারপর সেই এলাকাগুলিতেও পরিস্থিতির অবনতি ঘটে।
এত প্রতিকূলতার মধ্যেও যাঁরা ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্মল বিশ্বাস।তিনি বলেন খোয়াইয়ের ১১ নম্বর ওয়ার্ডের বর্তমান পরিস্থিতিই প্রমাণ করে এখানে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কোনও পরিবেশ নেই। শাসক দলের এই ধরনের রাজনীতি আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। বহিরাগত এনে জমায়েত করা শক্তির পরিচয় নয়, বরং দুর্বলতার পরিচয়। এই পরিস্থিতিতে আমরা খোয়াই পুর পরিষদ নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সিপিএমের এই সমস্ত অভিযোগকে খন্ডন করে সমস্ত বিষয়টিকে নিয়ে ধিক্কার জানিয়ে শাসক দল বিজেপি খোয়াই মন্ডলের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মন্ডল কার্যালয়ে এক প্রেসমিট করেন। উক্ত প্রেসমিটে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই জেলার প্রভারি তাপস মজুমদার, মন্ডল সভাপতি অনুকূল দাস, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায় সহ অন্যান্যরা। শুক্রবার সন্ধ্যায় খোয়াই মন্ডলে প্রেস মিট করতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী সিপিআইএম দলের এই ধরনের বক্তব্য এবং তাদের সিদ্ধান্তকে ধিক্কার জানান। এবং বলেন খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে আপামোর খোয়াইয়ের গণদেবতা উৎসবের মেজাজে ভোট দান করেছেন। পাশাপাশি গণদেবতা ভোট দিতে গিয়ে কোন ধরনের বাধার সম্মুখীন হয়নি এমনকি প্রশাসনের ব্যবস্থাপনা দেখে ভোটোরা ছিল ব্যাপক খুশি। এই বিষয়ে বলতে গিয়ে তিনি আরো বলেন বিশেষ করে বিরোধী দল সিপি আই এম দলের অনেক গণ্যমান্য ব্যক্তি, এমনকি অনেক বনেদি পরিবারের লোকেরা এবারকার পুরো পরিষদের নির্বাচনে ভোট দিয়ে ব্যাপক খুশি বলে জানান। আর এই সমস্ত বিষয়গুলি সমস্ত সোসিয়াল মাধ্যমে প্রকাশিত হয়েছে বলে তিনি জানান। বিধায়ক পিনাকী দাস চৌধুরী এও বলেন দরকার হলে ঐ সকল ব্যক্তিদের নাম ধাম বলে দেওয়া যাবে। তারা ভোট দিয়ে এসে আঙ্গুল দেখিয়ে সবাইকে বুঝিয়ে যান যে তারা কোন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন না হয়ে নিজের ভোট নিজে দান করে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলের বিধায়ক নির্মল বিশ্বাস ভোটদানের প্রক্রিয়াকে প্রহসন বলে বিজেপিকে বদনাম করার জন্য অপপ্রচার করে শেষে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায়। এই বিষয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী এও বলেন সিপি আই এম দলের অথবা বিধায়কের এই ধরনের হঠকারী সিদ্ধান্তের কারণে বলতে হয় তারা গণদেবতাদের এক প্রকার অপমানিত করে ছেড়েছে। তাই খোয়াই মন্ডলের পক্ষ থেকে সিপিআইএম দলের এই বক্তব্য এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার জানালেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি এও বলেন বর্তমানে তাদের এমন পরিস্থিতি হয়েছে যে তাদের দলের জামানত বাজেয়াপ্ত হতে পারে। আর বাকি সিদ্ধান্ত নেবে গণদেবতারাই। তাই তিনি চান সুস্থভাবে আগামী গণনা দিনটি যাতে অতিবাহিত করা যায়। এবং নির্বাচনের জয়ী হয়ে দলের প্রার্থীরা আগামী দিন পুরো এলাকার জনগণের জন্য কাজ করবে এবং কাজ করার উদ্দেশ্যে মানসিকতা নিয়ে দল এগিয়ে যাবে আগামী দিন বলে আসা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য