Saturday, November 21, 2026
বাড়িখবররাজ্যঅবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ সংগঠন, ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার...

অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ সংগঠন, ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার দাবি

আগরতলা: অতীতের নির্বাচনী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আসন্ন পুর নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও অবাধে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দিল একটি সংগঠন। ভোটকেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং ভোটারদের বাড়ি থেকে ভোটকেন্দ্র পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করার মতো একাধিক দাবি জানানো হয়েছে।ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, বিগত দিনের নির্বাচনে ভোটারদের বিভিন্নভাবে বাধার সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা রয়েছে। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে এবার না ঘটে, তা নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। শুধু ভোটকেন্দ্রের ভিতরেই নয়, ভোটাররা যাতে বাড়ি থেকে বেরিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আবার নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এদিন পুরুষোত্তম রায় বর্মন আরও অভিযোগ করেন, অতীতে মোহনপুর, কমলপুর, রানিরবাজার, জিরানিয়া ও শান্তিরবাজার—এই পাঁচটি আরবান লোকাল বডিতে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল। তাঁর বক্তব্য, অতীতের এই অভিজ্ঞতা থেকেই আসন্ন নির্বাচনে যাতে কোনও ধরনের বাধা, ভয়ভীতি বা অশান্তির পরিবেশ তৈরি না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে আগাম পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখা এবং প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগের সমান সুযোগ নিশ্চিত করাই তাদের মূল দাবি।এখন সংগঠনের উত্থাপিত দাবিগুলির পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য