বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই নভেম্বর…..একেই বলে খমতার অপ ব্যবহার বিজেপি দলের, যা করে দেখাল তারা। আসন্ন পুর নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রীর জন্য খোয়াই সহরের প্রাণকেন্দ্র বিশাল মঞ্চ।আসন্ন পুর নির্বাচনের প্রচারের জন্য খোয়াই সহরের প্রাণকেন্দ্র কোহিনুর কমপ্লেক্সের সামনে তৈরী হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য বিশাল মঞ্চ। খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে খোয়াইতে প্রচার করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।এর জন্য খোয়াই সহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে যুদ্ধ কালিন পরিস্থিতিতে তৈরি হচ্ছে মঞ্চ সমস্ত রাস্তা বন্ধ করে! সহরের যাবার সব রাস্তা বন্ধ করে তা নিয়ে খোয়াই সহরে চলছে ব্যাপক চর্চা। খোয়াই এর সাধারণ নাগরিকদের প্রশ্ন এই ধরনের উদ্ভট চিন্তা বা কাজ খোয়াই বাসি আগে কোনদিন দেখিনি। তাহলে কি এটা খমতা দেখানো নাকি খমতায় অপব্যবহার করছে বিজেপি দলের নেতৃত্বরা যা দেখ রিতিমত ক্ষোভে ফুঁসছে খোয়াই বাসি। তাদের বক্তব্য বিগত দিনে এই ধরনের সমস্ত রাজনৈতিক সমাবেশ খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউ স্থিত মোহড় মঞ্চে করা হত। কিন্তু তা না করে খোয়াই সহরের প্রান কেন্দ্র মঞ্চ! সাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে জন মনে তাহলে কি পুর পরিষদের নির্বাচনে বিজেপি দল কি এবার নরবড়ে?আর অন্য দিকে খোয়াই জেলা প্রশাসনই বা কি এই ধরনের উদ্ভট সিদ্ধান্তে মত প্রকাশ করল। তাহলে কি দাঁড়ালো নেতাদের আরম্বড় আর সাধারণ খোয়াই বাসির চলাচলের স্বাধিনতা বা মৌলিক অধিকার ও কি নেই এই শাষকের আমলে। সহরের প্রাণকেন্দ্র যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেই এলাকার বহু ব্যাবসায়ী সহ সাধারণ জনগনের চলাচলে বাঁধা হয়ে দাঁড়াবে মঙ্গলবার বলে উক্ত ও করেন অনেকে।কারন সমাবেশ চলাকালীন মঞ্চের আশেপাশের এলাকার দোকান গুলোতে কোন খদ্দের আসতে পারবে না কারন মুখ্যমন্ত্রীর সিকিউরিটির কারনে ঐ এলাকাটি হয়েযাবে একটি সিকিউরিটি জোন। যেখানে সাধারন মানুষ সহসা প্রবেশ করতে পারবেনা যা হব ব্যাবসায়ীদর জন্য লোকসানের করক যা অনেকেই মেনে নিতে পারছেন না আর তাতেই ক্ষোব্দ সমস্ত খোয়াই বাসি।



