Monday, November 16, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যের মানুষ আমার খুবই প্রিয় কিন্তু সি পি আই এম দল আমার...

রাজ্যের মানুষ আমার খুবই প্রিয় কিন্তু সি পি আই এম দল আমার দুই চোখের বিষ তেমনটাই মন্তব্য করলেন সাংসদ বিপ্লব কুমার দেব খোয়াইতে অনুষ্ঠিত সাংগঠনিক সভায়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৬ ই নভেম্বর……. রাজ্যের প্রত্যেকটি মানুষ আমার খুবই প্রিয় তাই ব্যাক্তিগত ভাবে আমি কাউকে কিছু বলিনা। কিন্তু সি পি আই এম কে দুচোখে দেখতে পারিনা এমনটাই উক্তি করলেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সোমবার রাত ৭ টা ৩০ মিনিটে খোয়াই নতুন টাউন হলে খোয়াই পুর পরিষদের নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের ডাকা সাংগঠনিক বৈঠকের মঞ্চ থেকে। শুধু তাই নয় আসন্ন পুর নির্বাচনের ভোট দেবার আগে তেলিয়ামুড়া থেকে হরিনা পর্যন্ত জাতীয় সড়কটি একবার ঘুরে এসে ভোট দিন। দেখবেন কেন্দ্রের মোদী সরকার রাজ্যের উন্নয়ন এর জন্য কিভাবে কাজ করছে সেই নিরিখে বিজেপিকে ভোট দেবার জন্য আহ্বান জানান সাংসদ বিপ্লব কুমার দেব। এই দিন সন্ধ্যায় খোয়াই নতুন টাউন হলে উপস্থিত হয়ে তিনি এও বলেন আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক বৈঠক করেছেন যাতে করে খোয়াই পুর পরিষদের ১৫ ওয়ার্ডের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করতে পারে। তাছাড়া আসন্ন পুর নির্বাচনে বিজেপি দলের প্রার্থীরা বিগত দিনের কাজের নিরিখেই জয়লাভ করবে।বিগত পাঁচ বছর ধরে রাজ্যের প্রত্যেকটি পুর পরিষদ নিজ নিজ এলাকায় ব্যাপক ভাবে উন্নয়ন মূলক কাজকর্ম করেছে এবং আগামী দিনও এই ভাবে কাজ করবে। সেই নিরিখে প্রত্যেকটি পুর পরিষদে বিজেপি দলের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন ।এই সাংগঠনিক সভায় সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি অপর্না সিংহ রায়, মন্ডল সভাপতি অনুকুল দাস, প্রাক্তন মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা।এই দিন সন্ধ্যায় খোয়াই টাউন হলে বিজেপি দলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উনাকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি এই দিন সন্ধ্যায় খোয়াই নতুন টাউন হলটি ছিল কর্মী সমর্থক ও কার্যকরতাদের দ্বারা পরিপূর্ণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য