Tuesday, November 3, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদউন্নয়ন নাকি দলীয় আনুগত্য? খোয়াই পুর নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে জোর...

উন্নয়ন নাকি দলীয় আনুগত্য? খোয়াই পুর নির্বাচনে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে জোর চর্চা চলছে দাম দড়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা নভেম্বর…… রাজ্য জুড়ে আসন্ন পুর পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী ৬ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। হাতে আর মাত্র কয়েক দিন থাকলেও রাজ্যে শাসক দল বিজেপি এখনও তাদের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে পারেনি। আর এই প্রেক্ষাপটে খোয়াই পুর পরিষদের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর আলোচনা চলছে গোটা খোয়াই সহর জুড়ে।
খোয়াই পুর এলাকার রাজনৈতিক মহল ও সাধারণ নাগরিকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন এবার প্রার্থী নির্বাচনে উন্নয়নমূলক কাজের অভিজ্ঞতা ও দক্ষতাকে প্রাধান্য দেবে বিজেপি, নাকি দলীয় আনুগত্যই হয়ে উঠবে প্রার্থী বাছাইয়ের প্রধান মাপকাঠি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে খোয়াই সহর জুড়ে।খোয়াই পুর পরিষদ ২০২১ সালের ৯ ডিসেম্বর যাত্রা শুরু করার পর গত পাঁচ বছরে পুর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। পুর এলাকার প্রায় ৮০ শতাংশ অলি গলির রাস্তা পেপার ব্লক দিয়ে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে একাধিক সিসি রাস্তা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নে পাকা কভার ড্রেন। তবে নির্মাণকাজের পাশাপাশি বর্ষাকালে পুর এলাকার কিছু অংশে জল জমার সমস্যাও দেখা দিয়েছে।পানীয় জলের সমস্যা সমাধানে পুরনো ব্যবস্থার পাশাপাশি একাধিক ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে মার্কেট স্টল। নাগরিকদের বিনোদনের জন্য শ্যামাপ্রসাদ পার্ক ও নিবেদিতা পার্ক নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে ভগৎ সিং জিমনেসিয়ামকেও নতুনভাবে সংস্কার করা হয়েছে।খোয়াইবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে লালছড়া মহাশ্মশানঘাট প্রায় চার কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন হয়েছে। এছাড়া খোয়াই শহরের প্রাণকেন্দ্রে আধুনিক শপিং কমপ্লেক্স ও পার্কিং ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি শিশুদের জন্য এ আই-পরিচালিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র, শহরকে আলোকিত করতে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক আলো এবং সোলার লাইট স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে খোয়াই আয়ুর্বেদিক ডিসপেন্সারি ও হোমিওপ্যাথিক ডিসপেন্সারি বন্ধ ছিল কিছুদিন আগে সেটি পুনরায় আবার চালু করা হয় পুর পরিষদের উদ্যোগে সব মিলিয়ে গত পাঁচ বছরে খোয়াই পুর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের গতি তৈরি হয়েছে। যদিও এখনও কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং নাগরিকদের একাধিক সমস্যা সমাধানের অপেক্ষায়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে প্রার্থী নির্বাচনে অভিজ্ঞতা, দক্ষতা ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া জরুরি। এখন দেখার বিষয়, আসন্ন পুর নির্বাচনে বিজেপি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উন্নয়নের নিরিখে সিদ্ধান্ত নেয়, নাকি দলীয় আনুগত্যকে বেশি প্রাধান্য দেয়। শাসক দলের চূড়ান্ত প্রার্থী তালিকার দিকেই এখন তাকিয়ে খোয়াই পুর এলাকার জনগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য