Friday, October 30, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বিশ্ব প্রবীণ নাগরিক দিবস...

খোয়াই পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বিশ্ব প্রবীণ নাগরিক দিবস অনুষ্ঠান।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯ শে অক্টোবর…….প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে খোয়াইয়ে উদযাপিত হলো জেলা ভিত্তিক বিশ্ব প্রবীণ নাগরিক দিবস।বৃহস্পতিবার দুপুর ১২টায় খোয়াই সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ নাগরিকদের উপস্থিতিতে এই দিন পুরাতন টাউন হলটি ছিল কানায় কানায় পরিপূর্ণ।অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক দিলীপ দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা, খোয়াই পেনশন অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি মজুমদার এবং সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সুজিত দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবীণ নাগরিকদের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরাও অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খোয়াই জেলায় কর্মজীবনে যারা যারা উল্লেখ যোগ্য অবদান রেখেছেন সেই সকল ব্যক্তিদের এবং জেলার প্রবীণতম নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের কর্ম জীবনের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা ও সমাজের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।পাশাপাশি, ২০২৬ সালের শারদীয় দুর্গোৎসবে প্রবীণ নাগরিকদের জীবনযাপন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণকারী তিনটি পূজা উদ্যোক্তা কমিটিকেও পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।এই দিনের অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের প্রতি সমাজের দায়বদ্ধতা ও সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। জীবনের দীর্ঘ পথচলায় প্রবীণদের অর্জিত অভিজ্ঞতা, ত্যাগ ও অবদান নতুন প্রজন্মের কাছে মূল্যবান সম্পদ। তাঁদের যথাযথ মর্যাদা প্রদান এবং সুখী, সুস্থ ও সম্মানজনক জীবন নিশ্চিত করার বার্তাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরেন অনুষ্ঠানের অতিথীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য