Tuesday, October 27, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ১ লা নভেম্বর দিল্লির মহারেলিতে ১০ লক্ষ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নিয়ে কংগ্রেস...

১ লা নভেম্বর দিল্লির মহারেলিতে ১০ লক্ষ মানুষের সমাগমের লক্ষ্যমাত্রা নিয়ে কংগ্রেস দলের প্রেসমিট।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৭শে অক্টোবর….ভোটাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখার বার্তা নিয়ে খোয়াই কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি। এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে খোয়াই কংগ্রেস ভবনে এক প্রেসমিটের আয়োজন করা হয়।তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই প্রেস মিটে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের পর্যবেক্ষক বিপি সিং। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতা কার্তিক দেবনাথ, জেলা কংগ্রেসের নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। তাদের উক্ত কর্মসূচির মধ্য দিয়ে ভোটাধিকার রক্ষা, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার দাবিকে সামনে তুলে ধরে কংগ্রেস নেতৃত্ব। দলীয় নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতিতে খোয়াই কংগ্রেস ভবনে রাজনৈতিক তৎপরতাও লক্ষ্য করা যায়।দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর দিল্লিতে কংগ্রেসের উদ্যোগে একটি বৃহৎ রেলির আয়োজন করা হয়েছে। ওই কর্মসূচিতে প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানানো হয়। দিল্লির এই মহারেলিকে সফল করে তুলতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি জেলা স্তরে দলের নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় করার লক্ষ্যেই পর্যবেক্ষক বিপি সিংয়ের এই সফর বলে দলীয় সূত্রে খবর।রাজনৈতিক মহলের মতে, ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির মাধ্যমে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার ইস্যুকে সামনে রেখে সংগঠনকে আরও সক্রিয় করার পাশাপাশি আসন্ন দিল্লির রেলিকে সফল করার প্রস্তুতিও চালাচ্ছে কংগ্রেস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য