Saturday, October 24, 2026
বাড়িখবররাজ্যকোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিনি, ময়দা ও সুজি দিচ্ছে রাজ্য...

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিনি, ময়দা ও সুজি দিচ্ছে রাজ্য সরকার

শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। পরিবারের সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় ধনদেবী মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠার অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসী। উৎসবের এই আবহে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ফের বিনামূল্যে চিনি, ময়দা ও সুজি বিতরণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের খাদ্য দপ্তর। গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও লক্ষ্মীপুজো উপলক্ষে রেশন কার্ডধারীদের এই খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রত্যেক রেশন কার্ডধারী পরিবার বিনামূল্যে ২ কেজি ময়দা ও ১ কেজি চিনি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি এপিএল কার্ডধারীদের বাদ দিয়ে অন্যান্য শ্রেণির রেশন কার্ডধারীদের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০০ গ্রাম করে সুজি। খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই অধিকাংশ ন্যায্য মূল্যের দোকানে বরাদ্দকৃত খাদ্যসামগ্রী পৌঁছে গিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের প্রায় ১০ লক্ষ রেশন কার্ডধারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। গোটা কর্মসূচি বাস্তবায়নে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় ৯ কোটি টাকা ব্যয় হবে।

শনিবার আগরতলার একটি ন্যায্য মূল্যের দোকানে আনুষ্ঠানিকভাবে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির সূচনা করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এ সময় দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে রেশন কার্ডধারীরা তাঁদের বরাদ্দকৃত সামগ্রী বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। তবে এখনও পর্যন্ত সমস্ত ন্যায্য মূল্যের দোকানে চিনি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। দ্রুততার সঙ্গে বাকি দোকানগুলিতেও চিনি-সহ অন্যান্য বরাদ্দকৃত সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। লক্ষ্মীপুজোর আগে এই উদ্যোগের ফলে উৎসবের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সাধারণ মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে উৎসবের সময় পরিবারের খরচ সামলাতে এই বিনামূল্যের খাদ্যসামগ্রী কিছুটা সহায়ক হবে। রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে লক্ষ্মীপুজোর আনন্দে সাধারণ পরিবারগুলিকেও সামিল করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য