Thursday, October 22, 2026
বাড়িখবররাজ্যকনটেন্ট ক্রিয়েটর আমির সাকিনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি, অতিরিক্ত পুলিশ সুপারের দ্বারস্থ...

কনটেন্ট ক্রিয়েটর আমির সাকিনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি, অতিরিক্ত পুলিশ সুপারের দ্বারস্থ TSF

বিজয়া দশমীর রেশ কাটতে না কাটতেই দিল্লিতে ত্রিপুরার এক যুবককে উদ্দেশ্য করে কনটেন্ট ক্রিয়েটর আমির সাকিনের করা মন্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে বিতর্ক তীব্র হয়েছে। সামাজিক মাধ্যমে ওই মন্তব্য ছড়িয়ে পড়তেই বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক গণসংগঠনের তরফে প্রতিবাদ জানানো হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের দাবিতে সরব হয়েছে একাধিক মহল। এই পরিস্থিতিতে এবার বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হলো ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন (TSF)। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হামলু জমাতিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে। কনটেন্ট ক্রিয়েটর আমির সাকিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেফতারেরও দাবি জানানো হয়।

TSF-এর অভিযোগ, সামাজিক মাধ্যমে করা ওই মন্তব্যের বিষয়টি শুধু জনজাতি সম্প্রদায়ের আবেগ বা মর্যাদার সঙ্গে সম্পর্কিত নয়, বরং ত্রিপুরার সামগ্রিক পরিচয় ও সম্মানের সঙ্গেও জড়িত। তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে অভিযোগের যথাযথ তদন্ত এবং আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে দাবি সংগঠনের প্রতিনিধিদের। সামাজিক মাধ্যমে প্রকাশিত বক্তব্যকে কেন্দ্র করে ব্যক্তিগত মর্যাদা ও পরিচয়কে আঘাত করার অভিযোগ উঠলে তার সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এই প্রেক্ষাপটে TSF-এর পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার ঘটনা বিষয়টিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এখন সংশ্লিষ্ট অভিযোগের তদন্তে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে TSF।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য