Tuesday, October 20, 2026
বাড়িশ্রেণী বহির্ভূতখোয়াই জেলা গ্রন্থাগারে উৎভোধন হল ২৪ নিউজ বাংলার শারদীয়া ম্যাগাজিন নবপত্রিকা।

খোয়াই জেলা গ্রন্থাগারে উৎভোধন হল ২৪ নিউজ বাংলার শারদীয়া ম্যাগাজিন নবপত্রিকা।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৭ ই অক্টোবর…খোয়াই জেলা গ্রন্থাগারে ২৪ নিউজ বাংলার প্রথম শারদ সংখ্যা ‘নবপত্রিকা ২০২৬’ এর শুভ উন্মোচন করা হয়।
শারদীয় উৎসবের আবহে সাহিত্য ও সংবাদ জগতের মেলবন্ধনে খোয়াই জেলা গ্রন্থাগারে প্রকাশিত হলো ২৪ নিউজ বাংলার প্রথম শারদ সংখ্যা ‘নবপত্রিকা ২০২৬’। শনিবার বেলা ১১টায় এক মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শারদ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।২৪ নিউজ বাংলার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তাপস ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভূমিক, খোয়াই জেলা পরিষদের সদস্য তথা সমাজসেবী অনুকূল দাস, বিশিষ্ট লেখক দীপেন নাথ শর্মা এবং ২৪ নিউজ বাংলার কর্ণধার পঙ্কজ আচার্জি-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ‘নবপত্রিকা ২০২৬’ শারদ সংখ্যা। পরবর্তীতে একে একে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন।অনুষ্ঠানের প্রধান অতিথি তাপস ভট্টাচার্য তাঁর বক্তব্যে সংবাদমাধ্যমের দায়িত্ব ও সমাজ গঠনে তার ভূমিকার পাশাপাশি শারদ সংখ্যার সাহিত্যিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।২৪ নিউজ বাংলার এই উদ্যোগকে কেন্দ্র করে উপস্থিত অতিথিদের মধ্যে এরউৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রথম শারদ সংখ্যা ‘নবপত্রিকা ২০২৬’-এর প্রকাশের মধ্য দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রসারেও নতুন পদক্ষেপ নিল ২৪ নিউজ বাংলা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য