Tuesday, October 13, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদ১১ দফা দাবির ভিত্তিতে খোয়াই পুর পরিষদের কার্যনির্বাহী আধিকার এর কাছে গন...

১১ দফা দাবির ভিত্তিতে খোয়াই পুর পরিষদের কার্যনির্বাহী আধিকার এর কাছে গন ডেপুটেশন দিলেন সি পি আই এম খোয়াই মহকুমা কমিটি।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১৩ই অক্টোবর…. মঙ্গলবার সি পি আই এম এর খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে ১১ দফা দাবির ভিত্তিতে গণ ডেপুটেশন প্রদান করা হয় খোয়াই পুরো পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এর কাছে। মঙ্গলবার খোয়াই পুর পরিষদের মূখ্য কার্জ নির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক রিমিতা সাহা তাদের দাবী সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন পুর পরিষদের অফিসে ওনার চেম্বারে।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা পার্টির মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য কানন দত্ত, পার্টিনেতা গৌতম পাল, শম্ভু ভট্যাচার্য্য, সায়ন্তিকা দেব ও বিশ্বজিত সিনহা।ডেপুটেশন চলাকালীন সময়ে পুর পরিষদ অফিসের সামনে সভায় বক্তব্য রাখেন পার্টির মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ দাস।সভাপতি ছিলেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায়।এই দিন প্রথমে সুভাষপার্ক অঞ্চল অফিস থেকে শুরু হয় মিছিলটি।পরে জেলা শহরের প্রাণকেন্দ্র সুভাষপার্ক বাজার, কোহিনুর শপিং কমপ্লেক্স , বিবেকানন্দ সরণী হয়ে স্বপনপুরী অতিথি নিবাসের সামনের রাস্তা ঘুরে এন সি অ্যাভেনিও পরিক্রমা করে জেলা হাসপাতাল ও নিবেদিতা পার্ক অতিক্রম করে জননেতা রঞ্জন রায় সেতু ও স্টেট ব্যাঙ্ক রোড দিয়ে পুর পরিষদের অফিসের সামনে সভায় মিলিত হয়।ডেপুটেশনে প্রতিনিধিদলের উত্থাপিত দাবীসনদের সাথে মূখ্য নির্বাহী আধিকারিক তথা মহকুমা ম্যাজিষ্ট্রেট সহমত পোষণ করেন ও এ ক্ষেত্রে কার্য্যকরী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য