Monday, September 28, 2026
বাড়িখবররাজ্যনতুন বাইক না পাওয়াকে ঘিরে নাবালকের অস্বাভাবিক মৃত্যু, কৃষ্ণপুরে চাঞ্চল্য

নতুন বাইক না পাওয়াকে ঘিরে নাবালকের অস্বাভাবিক মৃত্যু, কৃষ্ণপুরে চাঞ্চল্য

নাবালকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকায়। মাত্র ১৬ বছর বয়সেই মৃত্যু হল বিজয় বিশ্বাস নামে এক নাবালকের। পরিবারের দাবি, নতুন বাইক চাওয়াকে কেন্দ্র করে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। জানা যায়, তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা বিজয় বিশ্বাস বেশ কিছুদিন ধরেই পরিবারের কাছে একটি বাইকের আবদার করে আসছিল। পেশায় দিনমজুর বাবা আর্থিকভাবে দুর্বল হওয়ায় ছেলের সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে বিজয়ের বড় ভাই একটি নতুন বাইক কেনেন। এরপর সেই বাইকটি দাদার কাছে চায় ছোট ভাই বিজয়। তবে দাদার পক্ষ থেকে সেই আবদার পূরণ করা হয়নি বলে পরিবারের সূত্রে জানা গেছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিজয় মানসিকভাবে ভেঙে পড়ে বলে পরিবারের দাবি।

রবিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বিজয় অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই তাঁকে দ্রুত তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বিজয়ের। সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। নাবালকের এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কৃষ্ণপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, বাইক সংক্রান্ত বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ার পরই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনাক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই বিস্তারিত বিষয়টি স্পষ্ট হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য