Sunday, September 27, 2026
বাড়িখবররাজ্যবেপরোয়া গতির বলি! ইন্দ্রনগরে দুই বাইক ও স্কুটির সংঘর্ষ, গুরুতর আহত যুবক

বেপরোয়া গতির বলি! ইন্দ্রনগরে দুই বাইক ও স্কুটির সংঘর্ষ, গুরুতর আহত যুবক

আগরতলা শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ে বারবারই উঠছে প্রশ্ন। বিশেষ করে দ্বিচক্র যান নিয়ে অসতর্ক ও দ্রুত গতির যাতায়াতের কারণে দুর্ঘটনার ঘটনা যেন থামছেই না। এর জেরে কখনও চালক, আবার কখনও সাধারণ মানুষকে পড়তে হচ্ছে বিপদের মুখে। রবিবার ফের এমনই এক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি আগরতলা শহরতলির ইন্দ্রনগর এলাকায়। জানা যায়, দ্রুত গতিতে চলার সময় দুটি বাইক ও একটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে স্কুটির চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে আহত যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণেই রাজ্যে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠছে। বিশেষ করে বাইক ও স্কুটির মতো দ্বিচক্র যানের দুর্ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এ ধরনের দুর্ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। দুর্ঘটনা রুখতে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য