Monday, September 7, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদআসন্ন এ ডি সির ভিলেজে কমিটির নির্বাচনে তিপ্রা মথা দলের পক্ষ থেকে...

আসন্ন এ ডি সির ভিলেজে কমিটির নির্বাচনে তিপ্রা মথা দলের পক্ষ থেকে ১৭টি ভিলেজ কমিটির জন্য ১৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেন খোয়াই পদ্মবিল ব্লকে।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৭ই সেপ্টেম্বর…..আগামী ২৮ শে সেপ্টেম্বর হতে চলেছে এ ডি সির ভিলেজ কমিটির নির্বাচন।এই এ ডি সির ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ব্যাপক আনন্দ উল্লাসের সাথে সোমবার তিপ্রা মথা দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করলেন খোয়াই পদ্মবিল ব্লকের রিটার্নিং অফিসারের কাছে।এই দিন সকাল থেকেই তিপ্রা মথা দলের প্রার্থীরা এবং দলের কর্মী সমর্থকরা বিভিন্ন এলাকা থেকে দল বেঁধে বাদ্য বাজিয়ে বাজি পুড়িয়ে মিছিল করে পদ্মবিল ব্লক এলাকায় জরো হতে থাকে।খোয়াই রামচন্দ্রঘাট এলাকার তিপ্রা মথা দলের ১৭ ভিলেজ কমিটির প্রার্থীদের মনোনয়ন দাখিল,ও
আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সোমবার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের ১৭টি ভিলেজের তিপ্রা মথা দলের ১৩৭ জন মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে বিজেপি দলের ৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়।এই দিন খোয়াই পদ্মবিল ব্লকে মনোনয়নপত্র দাখিল কর্মসূচিতে নেতৃত্ব দেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। উপস্থিত ছিলেন এলাকার এম ডি সি জেমস দেববর্মা, স্থানীয় নেতৃত্ব তপন দেববর্মাসহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।এই নির্বাচনকে কেন্দ্র করে
দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম ও আইনি প্রক্রিয়ার পর অবশেষে নির্বাচন কমিশন এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক রঞ্জিত দেববর্মা নির্বাচনের বিভিন্ন দিক ও দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। পাশাপাশি এও বলেন এই তারা ব্যাপকভাবে খুসি। এছাড়া তিনি এও বলেন নির্বাচন কমিশন নমিনেশন জমা দেবার জন্য দুই দিন সময় দিয়েছেন।এই মনোনয়নপত্র জমা দেবার সর্বশেষ সময় দিয়েছেন মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত।এর জন্য বিধায়ক রনজিত দেববর্মা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। এবং দলের প্রার্থীদের জয়ের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পদ্মবিল ব্লক এলাকায় কোন জবাব নাই এখানে তাদের জয় নিশ্চিত বল জানান বিধায়ক রনজিত দেববর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য