বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৩রা সেপ্টেম্বর…..আগামী ২৮ শে সেপ্টেম্বর রাজ্যে হতে চলেছে এ ডি সির ভিলেজ কাউন্সিলরে নির্বাচন ।আসন্ন এই এ ডি সির ভিলেজ কাউন্সিলের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় বিজেপির খোয়াই জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার প্রভারী তাপস মজুমদার এবং জেলা সভাপতি সমীর কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা।এই সভায় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জেলা কার্যালয়ের হল ঘর ছিল কানায় কানায় পরি পূর্ণ। উক্ত বৈঠকে আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, কর্মপদ্ধতি ও নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রভারী তাপস মজুমদার। এবং তিনি আরো বলেন আগামী ২৮ তারিখ ভিলেজ কাউন্সিল নির্বাচনে প্রার্থী বাছাই পর্ব নিয়ে দলীয় কর্মীদের সাথে এই সাংগঠনিক সভায় বিস্তারিত ভাবে আলোচনা করা হবে বলে জানিয়েছেন। এছাড়া তিনি এও জানান আসন্ন নির্বাচনে বিজেপি দল জয়ী হবে বলে জানান।কারন এই দল রাজ্যের বিভিন্ন এ ডি সি এলাকায় উন্নয়নের জন্য কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই নির্বাচনে জয়ী হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।



