বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ১ লা সেপ্টেম্বর..…রাজ্য বিজেপি দলের সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যের প্রত্যেকটি মহকুমা ও জেলা ভিত্তিক দলের বিভিন্ন মৌর্চার সভাপতিদের নাম ঘোষণা দেওয়া হয়েছে।সেই অনুযায়ী মঙ্গলবার দুপুরে খোয়াই বিজেপি জেলা কার্যালয়ে খোয়াই জেলার ৬টি মন্ডলের বিভিন্ন মৌর্চার সভাপতিদের নাম ঘোষণা করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে।এই অনুষ্ঠানের প্রথমেই উপস্থিত ৬ জন বিভিন্ন মৌর্চার সভাপতিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন জেলা সভাপতি সমীর কুমার দাস।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাপতি সমীর কুমার দাস, সহ সভাপতি সঞ্জিব দেববর্মা, সাগর দের,মাধব আচার্যী সহ অন্যান্যরারা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার ৬টি মন্ডলের বিভিন্ন মৌর্চার নতুন দায়িত্ব প্রাপক ৬ জন সভাপতিরা। খোয়াই জেলার ৬ জন সভাপতির নাম ঘোষণার পর জেলা সভাপতি তাদেরকে নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন আগামী দিন দলের বিভিন্ন স্তরের কার্যক্রম নিয়ে।



