Thursday, August 27, 2026
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর জন্মদিনে ত্রিপুরায় মাসব্যাপী কর্মসূচি, ২৫টি বিশেষ উদ্যোগের পরিকল্পনা

প্রধানমন্ত্রীর জন্মদিনে ত্রিপুরায় মাসব্যাপী কর্মসূচি, ২৫টি বিশেষ উদ্যোগের পরিকল্পনা

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনটিকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও দেশজুড়ে নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে বিজেপি। একইভাবে ত্রিপুরাতেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী একাধিক কর্মসূচি আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই কর্মসূচিগুলির রূপরেখা এবং সুষ্ঠু বাস্তবায়নের কৌশল নির্ধারণে বুধবার আগরতলা সরকারি অতিথিশালায় অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এক বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব।

বৈঠকে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী এক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারি ও সাংগঠনিক—দুই স্তরেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে সাধারণ মানুষের কল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এবছর ত্রিপুরায় মোট ২৫টি বিশেষ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছনোর পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্য রাখা হয়েছে। এক মাসব্যাপী কর্মসূচিতে সামাজিক ও জনকল্যাণমূলক নানা উদ্যোগের পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের জন্য চালু থাকা পরিষেবা ও প্রকল্পগুলিও তুলে ধরার পরিকল্পনা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা ও এলাকায় কর্মসূচিগুলি যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলেও জানা গেছে।বুধবারের বৈঠকে কর্মসূচির বাস্তবায়ন, সাংগঠনিক প্রস্তুতি এবং দায়িত্ব বণ্টন নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এই দীর্ঘ কর্মসূচিকে সফল করতে দলীয় নেতৃত্বের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে ত্রিপুরায় এবারও একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি ও রাজ্য সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য