Monday, August 24, 2026
বাড়িখবররাজ্যঅটো-ই-অটো নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পরিবহন দপ্তরে ডেপুটেশন

অটো-ই-অটো নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পরিবহন দপ্তরে ডেপুটেশন

আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলের ক্ষেত্রে সাম্প্রতিক নিষেধাজ্ঞা এবং ধরপাকড়ের প্রতিবাদে পরিবহন দপ্তরের দ্বারস্থ হল সিআইটিইউ অনুমোদিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার সংগঠনের পক্ষ থেকে পরিবহন দপ্তরের যুগ্ম ট্রান্সপোর্ট কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের অভিযোগ, শহরে অটো, ই-অটো ও ই-রিকশা চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ এবং নিয়মিত ধরপাকড়ের ফলে সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের পরিবহন শ্রমিকরা। বহু চালকের রুজি-রোজগার কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি ছোট যানবাহনের চলাচলে বিধিনিষেধের কারণে সাধারণ যাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি সংগঠনের।

এদিন ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, আগরতলা শহরের যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সংগঠনও আগ্রহী। তবে যানজটের জন্য শুধুমাত্র অটো ও ই-অটো চালকদের দায়ী করা ঠিক নয়। ফুটপাত দখলমুক্ত করা, রাস্তার সংস্কার এবং শহরের সামগ্রিক ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধান করা প্রয়োজন। সংগঠনের দাবি, অটো, ই-অটো ও ই-রিকশা সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে এই যানবাহনগুলির চলাচলের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে পরিবহন শ্রমিক, প্রশাসন, ট্রাফিক দপ্তরসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অমল চক্রবর্তী আরও জানান, পরিবহন শ্রমিকদের জীবিকা এবং সাধারণ মানুষের যাতায়াত—দুই বিষয়কে গুরুত্ব দিয়েই সমস্যার সমাধান হওয়া উচিত। পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির ইতিবাচক সমাধান হবে বলে আশাবাদী সংগঠন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য