Saturday, August 22, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদঅতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার ও ভর্তুকি প্রদান করার সিদ্ধান্তকে মান্যতা দিয়ে রাজ্য...

অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার ও ভর্তুকি প্রদান করার সিদ্ধান্তকে মান্যতা দিয়ে রাজ্য সরকারের প্রতি ধন্যবাদ জানাতে খোয়াই মন্ডলের উদ্যোগে রেলি ও সমাবেশ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২ শে আগষ্ট……খোয়াই মন্ডলের উদ্যোগে শনিবার বিকেল অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার এবং বাড়তি মাশুলের ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য রাজ্য সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি বিশাল ধন্যবাদ র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।এই রেলিটি শনিবার বিকেল খোয়াই সুভাষ পার্ক বাজার থেকে এই ধন্যবাদ র‍্যালি শুরু হয়ে রাজপথ পরিক্রমা করে পুনরায় সমাবেশের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস, খোয়াই জেলা বিজেপির সভাপতি সমীর কুমার দাস এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি রতন ঘোষ মহোদয়। তাঁরা সমাবেশে বক্তব্য রাখেন এবং রাজ্য সরকারের এই জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ মাশুল নিয়ে সাধারণ মানুষের যে উদ্বেগ ও চাপ তৈরি হয়েছিল, তা অনেকটাই লাঘব হবে। বিশেষ করে অতিরিক্ত মাশুলের ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত সাধারণ মানুষের প্রতি রাজ্য সরকারের দায়বদ্ধতা ও সংবেদন শীলতারই বহিঃপ্রকাশ।
আমরা বিশ্বাস করি, সরকার শুধু প্রশাসন পরিচালনা করে না ,সরকার মানুষের সুখ,দুঃখের সঙ্গে পাশে থেকে কাজ করে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা সরকার সেই দায়িত্বই নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে।এই ধন্যবাদ র‍্যালির মাধ্যমে খোয়াই বাসীর পক্ষ থেকে তারা মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে জানাতে চায় জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের জন্য তারা কৃতজ্ঞ। এই বিষয়ে তাদের স্পষ্ট বার্তা,জনতার স্বার্থে বিজেপি সরকার, জনতার পাশেও রয়েছে সর্বদা।এই বিষয়টিকে কেন্দ্র করে
মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য