স্কাউটস ও গাইডসের স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শনিবার আগরতলার বানি বিদ্যাপীঠ গার্লস স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। স্কাউটস ও গাইডসের স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন ত্রিপুরার রাজ্যপাল শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শনিবার আগরতলার বানি বিদ্যাপীঠ গার্লস স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে এই মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কাউটস ও গাইডসের বিভিন্ন কার্যক্রম, সমাজসেবা এবং শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন রাজ্যপাল। তাঁদের অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয়ে মতামতও শোনেন তিনি। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশ এবং সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে স্কাউটস-গাইডসের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে।



