Sunday, August 9, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদজলে ডুবে মৃত্যু কলেজ পড়ুয়া দুই ছাত্রের ঘটনা খোয়াই ধলাবিল এলাকায়

জলে ডুবে মৃত্যু কলেজ পড়ুয়া দুই ছাত্রের ঘটনা খোয়াই ধলাবিল এলাকায়

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৯ই আগষ্ট.……জলে ডুবে মৃত্যু হল কলেজ পড়ুয়া দুই যুবকের।এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার খোয়াইতে। মৃত দুই যুবকের নাম মনদীপ পাল ও ভীষ্ম দাস চৌধুরী উভয়ের বয়স ১৮। একজনের বাড়ী খোয়াই বনকর এলাকার অন্য যুবকের বাড়ী ঘলাবিল এলাকার দেউড়িয়া টিলা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় রবিবার দুপুর বারোটা নাগাদ ৫ বন্ধু মিলে বেড়ানোর উদ্দেশ্যে খোয়াই ধলাবিল স্থিত সুইচ গেইটের সামনে আনন্দ উপভোগ করার জন্য উপস্থিত হয়। এরই মাধ্যমে খোয়াই ধলাবিল এলাকার বাসিন্দা প্রদীপ পালের ছেলে মনদীপ পাল ও খোয়াই বনকর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাস চৌধুরীর একমাত্র ছেলে ভীষ্ম দাস চৌধুরী এই দুই বন্ধু সুইচ গেইটের জলে নামে। সাঁতার না জানা দুই যুবক বুঝতে পারেনি যে ঐ সুইচ গেইটের জলের গভীরতা ছিল ব্যাপক।তখন ঐ দুই বন্ধু জলের গভীরতা না বুঝে সেই জলে নামতেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।এই ঘটনা দেখতে পেয়ে পাশের বন্ধুরা হৈচৈ সুরু করে এলাকাবাসী দের ডাকতে থাকে সাহায্যের জন্য। ইতি মধ্যে দমকল বাহিনীর কর্মীদেরও খবর দেওয়া হয় ঘটনার বিষয়ে।এরপর এলাকাবাসী ছুটে এসে জলে ডুবন্ত দুই যুবকে উদ্ধার করে এবং সেখানে উপস্থিত খোয়াই থানার পুলিশের গাড়িতে করে তড়িঘড়ি সেই দুই যুবকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া এও জানা যায় চলতি বছর ওরা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে খোয়াই কলেজে ভর্তি হয়েছে এবং সোমবার থেকে তাদের কলেজ জীবনের প্রথম ক্লাসে যোগদান করার কথা ছিল। কিন্তু তাদের সেই শাধ আর পুরন হলনা।এই মর্মান্তিক ঘটনায় খোয়াই মহকুমা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য