Thursday, July 30, 2026
বাড়িখবররাজ্যচার দফা দাবিতে আগরতলায় এনএসইউআই-এর বিক্ষোভ মিছিল, নেতৃত্বে নবনিযুক্ত সভাপতি আমির হোসেন

চার দফা দাবিতে আগরতলায় এনএসইউআই-এর বিক্ষোভ মিছিল, নেতৃত্বে নবনিযুক্ত সভাপতি আমির হোসেন

ছাত্র-ছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট চার দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। সম্প্রতি প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কর্মীদের নিয়ে রাজপথে নামেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি আমির হোসেন। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা ছাত্রস্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এনএসইউআই-এর উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে— সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর হামলাকারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, দেশব্যাপী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশের হয়রানি ও বলপ্রয়োগ বন্ধ করা এবং ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকার নিশ্চিত করা। মিছিলের নেতৃত্ব দেন এনএসইউআই-এর প্রদেশ সভাপতি আমির হোসেন।

কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আমির হোসেন অভিযোগ করেন, ছাত্র-ছাত্রীরা যখন নিজেদের ন্যায্য দাবিতে আন্দোলন করেন, তখন তাঁদের ওপর রাষ্ট্রীয় দমননীতি চালানো হচ্ছে। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। তিনি দাবি করেন, যাঁদের নির্দেশে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং তাঁদের ন্যায্য দাবিগুলি দ্রুত বাস্তবায়নের দাবিও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য