Wednesday, July 29, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই নতুন টাউন হল অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক গুরু পূর্নিমা ও গুরু...

খোয়াই নতুন টাউন হল অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক গুরু পূর্নিমা ও গুরু সংবর্ধনা গুরুবে নমঃ

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২৯শে জুলাই….বুধবার দুপুরে খোয়াই নতুন টাউন হলে অনুষ্ঠিত হয় খোয়াই জেলা ভিত্তিক তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে এবং খোয়াই কালচারাল সেলের ব্যাবস্থাপনায় গুরু পূর্নিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান গুরুবে নয়: উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, এছাড়াও অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই তথ্য আধিকারিক দুলাল দেববর্মা, ডেপুটি কালেক্টর ,এস সি কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস সহ অন্যান্যরা। এছাড়াও হলে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা।এরপর অনুষ্ঠানে উপস্থিত চারজন গুরুকে অনুষ্ঠানের মঞ্চে ফুলের তোড়া উত্তরিও শালের চাদর ও মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের অতিথীরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা প্রথমেই বলেন এই গুরু পূর্নিমার দিনে আমাদের কর্তব্য গুরুজনের প্রনাম করা এবং এই দিনটি গুরুদেরকে প্রনাম করার দিন।এই গুরুরাই আমাদের মত ছাত্র ছাত্রীদের শিক্ষা দানের মাধ্যমে প্রকৃত ছাত্র ছাত্রী তৈরি করেন যারা আদুর ভবিষ্যৎ সমাজের একজন প্রকৃত মানুষ তৈরি হয়ে সমাজকে দিশা প্রদান করে। শিক্ষার শেষ নেই সারাজীবন শিক্ষা গ্রহণ করা যায়। এবং শিক্ষার কোন বিকল্প রাস্তা আজ অব্দি তৈরি হয়নি।তাই তিনি ছাত্র ছাত্রীদের বলেন ছাত্র ছাত্রীরা যাতে একজন প্রকৃত ছাত্র ছাত্রী তৈরি হয় তাদের গুরু দের কাছ থেকে সঠিক শিক্ষা গ্রহনের মাধ্যমে।আর যদি শিক্ষা গ্রহনের ক্ষেত্রে অহঙ্কার করে তাহলে তার শিক্ষা গ্রহনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।তাই তিনি সবশেষে বলেন প্রত্যেক ছাত্র ছাত্রীদের কর্তব্য তাঁর যেন সঠিক ভাবে শিক্ষা গ্রহনের মাধ্যমে সমাজের এবং নিজের নাম উজ্জ্বল করতে পারে।এর জন্য অবশ্যই গুরুদের প্রতি বিনম্র হতে হবে তবেই একজন প্রকৃত ছাত্র ছাত্রী তৈরি হবে আদুর ভবিষ্যৎ যা দেখে বা শুনে সেই গুরুরা খুশী হবে যে তাদের দেওয়া শিক্ষায় শিক্ষিত হয়ে উনাদের ছাত্র ছাত্রীরা দেশ ও দশের নাম উজ্জ্বল করছে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও এই গুরু পূর্নিমার মাহীত্য নিয়ে সার্বিক ভাবে আলোচনা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য