Friday, July 17, 2026
বাড়িখবররাজ্যআইজিএম হাসপাতালে ৬ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা

আইজিএম হাসপাতালে ৬ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা

আগরতলার আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাসের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতি ও সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণেই এই মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত শিশুর নাম জয়দীপ দাস। তার বাড়ি শহরতলির আড়ালিয়া এলাকায়। পরিবারের দাবি, অসুস্থ অবস্থায় শিশুটিকে আইজিএম হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসায় অবহেলা করা হয়। এর জেরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজনেরা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনাকে কেন্দ্র করে আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। তবে পরিবারের অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে। শিশুটির মৃত্যুর নেপথ্যে চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য