Friday, July 17, 2026
বাড়িখবররাজ্যচৌদ্দ দেবতা মন্দির পরিদর্শন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমারের

চৌদ্দ দেবতা মন্দির পরিদর্শন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমারের

২২শে জুলাই থেকে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব। তার আগে উৎসবের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে আজ খয়েরপুরের খার্চি মেলা প্রাঙ্গণ পরিদর্শনে আসেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, জিরানিয়া মহকুমার এসডিএম অনিমেষ ধর-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

আগামী ২২শে জুলাই শুরু হতে চলেছে ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব খার্চি পূজা ও মেলা। সেই উপলক্ষে আজ খয়েরপুর খার্চি মেলা প্রাঙ্গণে প্রস্তুতি পর্যালোচনায় নামল জেলা প্রশাসন।

পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক, জিরানিয়া মহকুমার এসডিএম অনিমেষ ধর-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, আলো, শৌচাগার, স্বাস্থ্য পরিষেবা এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

পরিদর্শন শেষে জেলাশাসক বিশাল কুমার জানান, খার্চি উৎসবকে সুষ্ঠু, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। পুজো উপলক্ষে আগত অসংখ্য দর্শনার্থী এবং ছোট-বড় ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যেন কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সকল সম্প্রদায়ের মানুষ যাতে উৎসবে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন, সেই লক্ষ্যে প্রশাসনের সব দপ্তর সমন্বয় রেখে কাজ করছে বলেও তিনি জানান।

প্রশাসনের দাবি, খার্চি উৎসবকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে। নিরাপত্তা ও জনসুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের খার্চি উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্য নিয়েই এগোচ্ছে জেলা প্রশাসন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য