Thursday, July 16, 2026
বাড়িখবররাজ্যজনগণনাকে সামনে রেখে মহাকরণে সাংবাদিক সম্মেলন

জনগণনাকে সামনে রেখে মহাকরণে সাংবাদিক সম্মেলন

রাজ্যে আসন্ন জনগণনাকে সামনে রেখে মহাকরণে সাংবাদিক সম্মেলন করল প্রশাসন। জনগণনা কীভাবে হবে, কবে থেকে শুরু হবে এবং সাধারণ মানুষ কীভাবে এতে অংশ নিতে পারবেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের জনগণনা হবে দুই ধাপে। প্রথম ধাপে আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

এর আগে সাধারণ মানুষের সুবিধার জন্য ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত একটি অনলাইন স্ব-নিবন্ধন (Self Enumeration) ব্যবস্থা চালু করা হচ্ছে। এই সময়ের মধ্যে নাগরিকরা নিজ নিজ তথ্য জনগণনা পোর্টালের মাধ্যমে নিজেরাই জমা দিতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল, অর্থাৎ শুক্রবার থেকেই জনগণনা পোর্টাল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। প্রশাসনের আশা, অনলাইন ব্যবস্থার ফলে জনগণনার কাজ আরও দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

জনগণনায় সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে প্রশাসন। অনলাইন হোক বা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ—উভয় ক্ষেত্রেই সঠিক তথ্য দেওয়ার আবেদন জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য