Wednesday, July 15, 2026
বাড়িখবররাজ্যউদয়পুর-আগরতলা পথে হারানো ব্যাগ, উদ্ধারের আশায় মালিকের মানবিক আবেদন

উদয়পুর-আগরতলা পথে হারানো ব্যাগ, উদ্ধারের আশায় মালিকের মানবিক আবেদন

উদয়পুর থেকে আগরতলা আসার পথে মারুতি ইকো গাড়িতে ফেলে আসা একটি ব্যাগ এখনও উদ্ধার হয়নি। ব্যাগের ভিতরে থাকা জমির দলিল, পর্চাসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ায় চরম উদ্বেগে রয়েছেন মালিক। ইতিমধ্যেই আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

উদয়পুর থেকে আগরতলা আসার সময় অসাবধানতাবশত মারুতি ইকো গাড়িতে একটি ব্যাগ ফেলে আসেন এক ব্যক্তি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি সেই ব্যাগ। ব্যাগের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ সরকারি ও ব্যক্তিগত নথিপত্র নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। ঘটনার পর তিনি আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। যদি কোনো ব্যক্তি ওই ব্যাগটি পেয়ে থাকেন, তাহলে মালিকের সঙ্গে যোগাযোগ করে সেটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ নথি থাকায় ব্যাগটি ফিরে পাওয়াই এখন পরিবারের প্রধান চিন্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য