Saturday, July 11, 2026
বাড়িখবরখেলাশুরু হলো 'আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬

শুরু হলো ‘আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬

আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে শুরু হলো ‘আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬’। চারটি দলকে নিয়ে আয়োজিত এই ফুটবল মহোৎসবের উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট চারটি দল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় জানান, রাজ্যে ইতিমধ্যেই ১৪টি সিন্থেটিক ফুটবল মাঠ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ১১টি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে এবং বাকি ৩টি তফসিলি জনজাতি কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তব্যের শুরুতেই তিনি সকল ক্রীড়াপ্রেমী এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানান। তাঁর মতে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজ্যের ক্রীড়া বিভাগকে আরও উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই আগরতলা প্রেস ক্লাবের এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী কয়েকদিন ধরে চলবে এই ফুটবল প্রিমিয়ার লিগ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য