Saturday, July 11, 2026
বাড়িখবররাজ্যশনিবার সকাল থেকে বন্ধ যাত্রীবাহী যান চলাচল

শনিবার সকাল থেকে বন্ধ যাত্রীবাহী যান চলাচল

আগরতলা-খোয়াই সড়কে শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে সমস্ত যাত্রীবাহী যান চলাচল। রাধানগর বাসস্ট্যান্ডের এক চালকের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন শ্রমিকরা। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

গত ৯ জুলাই রাধানগর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বড় গাড়ির চালকদের ওপর হামলার অভিযোগ ওঠে কয়েকজন ছোট ইলেকট্রিক গাড়িচালকের বিরুদ্ধে। অভিযোগ, যাত্রীসহ গাড়ি থামিয়ে চালকদের বেধড়ক মারধর করা হয় এবং ধাওয়া করতে করতে তোলাবাগান চৌমুহনী পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ১১ জন চালক গুরুতর আহত হন। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে শনিবার আগরতলা-খোয়াই রুটে ছোট, মাঝারি ও বড় সমস্ত যাত্রীবাহী গাড়ির চালক এবং মালিকরা কর্মবিরতি পালন করেন। ফলে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

৯ জুলাইয়ের ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা ছিল বলে ধারণা প্রেসিডেন্ট সাগর দাসের । যাত্রীদের নিরাপত্তা এবং চালকদের সুরক্ষার বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হলে এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া হবে বলেও সংবাদ ক্যামেরায় অনেকটা খুব সুরেই জানান তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবহন শ্রমিকদের দাবি, প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে। তবে এই অভিযোগের বিষয়ে প্রশাসন বা অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য