আগামী “ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ–২০২৬” উপলক্ষে আজ আগরতলার হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডের অডিটোরিয়াম হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
রাজ্যে শিল্প ও বাণিজ্যের প্রসারে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ–২০২৬। এই কনক্লেভের মাধ্যমে দেশ-বিদেশের বিনিয়োগকারীদের ত্রিপুরায় বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি শিল্পবান্ধব পরিবেশ ও সরকারি সুযোগ-সুবিধার বিষয়েও তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, এই কনক্লেভ রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁদের আশা। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মাননীয়া মন্ত্রী সন্তানা চাকমা এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান শ্রী নবদল বণিক।
এই সাংবাদিক সম্মেলনে আসন্ন ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ–২০২৬-এর লক্ষ্য, কর্মসূচি এবং বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। রাজ্যে শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।



