Thursday, July 9, 2026
বাড়িখবররাজ্যভাতা প্রাপকরা পাচ্ছেন না ভাতা সরব সিপিআইএম

ভাতা প্রাপকরা পাচ্ছেন না ভাতা সরব সিপিআইএম

রাজ্যে সামাজিক ভাতা প্রদান নিয়ে ফের বিতর্ক। অভিযোগ, প্রায় চার মাস ধরে বিভিন্ন সামাজিক ভাতার টাকা পাননি বহু উপভোক্তা। এই পরিস্থিতির অবসান এবং নতুন আবেদনকারীদের দ্রুত ভাতা মঞ্জুরের দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম) সদর মহকুমা কমিটির প্রতিনিধি দল।

অভিযোগ, বিজেপি সরকারের আমলে সামাজিক ভাতা প্রদান কার্যত অচল হয়ে পড়েছে। চার মাস ধরে বার্ধক্য, বিধবা-সহ বিভিন্ন সামাজিক ভাতার অর্থ না পাওয়ায় সমস্যায় পড়েছেন হাজার হাজার উপভোক্তা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু নতুন আবেদনকারীও এখনও ভাতার অনুমোদন পাননি।

এই পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি পেশ করে সিপিআই(এম) সদর মহকুমা কমিটির একটি প্রতিনিধি দল। প্রতিনিধিদলের দাবি, বারবার দপ্তর এবং সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ দেখা যায়নি।

প্রতিনিধিদল জানিয়েছে, অবিলম্বে বকেয়া ভাতা প্রদান এবং নতুন উপভোক্তাদের ভাতা অনুমোদনের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারে তারা।

এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। কবে এই অচলাবস্থার অবসান হবে এবং কবে ভাতা প্রাপকরা তাদের প্রাপ্য অর্থ হাতে পাবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য