Sunday, July 5, 2026
বাড়িখবররাজ্যপ্রাইভেট প্র্যাকটিস বন্ধের প্রতিবাদে সরব হলো সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ

প্রাইভেট প্র্যাকটিস বন্ধের প্রতিবাদে সরব হলো সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ

ত্রিপুরা সরকারের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলো সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটি। আগরতলার সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে গণধর্নার মাধ্যমে এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আগরতলার সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় গণধর্না কর্মসূচি। ত্রিপুরা সরকারের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।ধর্না মঞ্চ থেকে আন্দোলনকারীরা দাবি জানান, সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাদের অভিযোগ, সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্ভোগ বেড়েছে।বক্তব্য রাখতে গিয়ে বীরজিৎ সিংহ বলেন, সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন ও জনবিরোধী। তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা সংকটের মুখে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, অবিলম্বে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস পুনরায় চালুর অনুমতি না দিলে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে সরকারের সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রাজ্যের মানুষের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য