Thursday, July 2, 2026
বাড়িখবররাজ্য৮ দফা দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি দিল এসইউসিআই (সি)

৮ দফা দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি দিল এসইউসিআই (সি)

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং জিবিপি হাসপাতালের পরিকাঠামোগত সমস্যা সমাধানের দাবিতে সরব হলো এসইউসিআই (কমিউনিস্ট)। মঙ্গলবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ৮ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয় দলটি। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।

মঙ্গলবার আগরতলায় রাজ্যের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জিবিপি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের দাবিতে স্বাস্থ্য অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে এসইউসিআই (সি)-র প্রতিনিধিদল। দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তুলে ৮ দফা দাবি পেশ করে সংগঠনটি। এসইউসিআই (সি)-র নেতৃবৃন্দ জানান, প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী জিবিপি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। কিন্তু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পরিকাঠামো ও রোগী পরিষেবার একাধিক সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই জরুরি পরিষেবা পেতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে— প্রতিটি আউটডোরে মুমূর্ষু রোগীদের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন, টিকিট কাউন্টারের সংখ্যা বৃদ্ধি, অনলাইন রেজিস্ট্রেশন চালু, হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিকাঠামোর উন্নয়ন, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, রোগীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং হাসপাতালের সামগ্রিক পরিষেবার মান বৃদ্ধি। এসইউসিআই (সি)-র নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ, মহিলা ও দূর-দূরান্ত থেকে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা আরও বলেন, স্বাস্থ্য পরিষেবা মানুষের মৌলিক অধিকার। তাই জিবিপি হাসপাতালের মতো রাজ্যের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানে উন্নত পরিষেবা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণে অযথা বিলম্ব হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন এবং গণঅভিযানের পথে হাঁটার হুঁশিয়ারিও দেয় সংগঠনটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য