Thursday, July 2, 2026
বাড়িখবররাজ্যবৃহৎ সমাবেশের ডাক ত্রিপুরার সরকারি বেসরকারি শিক্ষক সংগঠনের

বৃহৎ সমাবেশের ডাক ত্রিপুরার সরকারি বেসরকারি শিক্ষক সংগঠনের

ত্রিপুরায় সরকারি ও বেসরকারি শিক্ষক সংগঠনের যৌথ উদ্যোগে আগামী জুলাই মাসে বৃহৎ সমাবেশের ডাক। বিভিন্ন শিক্ষাগত দাবি-দাওয়া তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন দুই সংগঠনের নেতৃত্ব। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছেন তারা।

ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আগামী জুলাই মাসে একটি বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানান, দীর্ঘদিনের বিভিন্ন শিক্ষাসংক্রান্ত সমস্যা ও দাবি-দাওয়া সরকারের নজরে আনতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। নেতৃত্বদের অভিযোগ, শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা এখনও সমাধান হয়নি। তাই শিক্ষক সমাজের স্বার্থে বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবেই এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংগঠনের কর্মকর্তারাও একই বক্তব্য তুলে ধরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। তাদের দাবি, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। এদিকে, ঘোষিত এই কর্মসূচিকে ঘিরে শিক্ষক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আগামী জুলাই মাসের সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেবেন বলে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য